প্রতিষ্ঠাতা ও পরিচালক
আসিফ রায়হান সিজার
শিক্ষা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার পথ। এই বিশ্বাস থেকেই ২০১৪ সালে সৃজন পাবলিক স্কুলের যাত্রা শুরু।
আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সৎ, দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠুক। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে — এই আমাদের প্রত্যাশা।
